কুয়েত যেতে স্বাস্থ্য পরীক্ষায় বিতর্কিত উইনস্টোনের সঙ্গে গামকার কোনো সম্পর্ক নেইঃ সংবাদ সম্মেলনে-গামকা নেতৃবৃন্দ


সংবাদ সম্মেলনে-গামকার নেতৃবৃন্দ
ঢাকাঃ উইস্টোন নামে একটি কোম্পানি কুয়েত গমনেচ্ছু হাজার হাজার কর্মীকে জিম্মি করে স্বাস্থ্য পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল । অনিয়মের দায়ে গেল সোমবার এটি সিলগালা করে দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একজন কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করে সাড়ে তের হাজার টাকা করে আদায় করছিল উইস্টোন। বিদেশ গমনেচ্ছু কর্মীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় কোনো ভাবেই গামকা সমর্থন করে না। ছিল নানা হয়রানির অভিযোগও। বিতর্কিত উইস্টোনের সাথে গামকার কোনো সর্ম্পক নেই। গতকাল বৃহস্পতিবার গুলশান-২ গামকার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গামকা নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গামকার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এতে আরো উপস্থিত ছিলেন, গামকার ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম চুন্নু, জেনারেল সেক্রেটারী ড.শিরিন আক্তার, গামকার ইসি মেম্বার ড. সাইফুল ইসলাম ও গামকার জেনারেল ম্যানেজার লাহুয়ার রহমান।

সংবাদ সম্মেলনে কথা বলছেন গামকার সভাপতি

সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরব, কুয়েত,কাতার,ওমান,বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে কাজে যেতে স্বাস্থ্য পরীক্ষার কাজটি পরিচারলনা করে থাকে গালফ কো অপারেশন কাউন্সিল (জিসিসি) অনুমোদিত মেডিকেল সেন্টার গুলোর সংগঠন গামকা। গামকা প্রতিষ্ঠিত হওয়ার পর এর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে জিসিসি নির্বাহী পরিষদ পৃথিবীর অন্যন্ন ৫৭ টি দেশে গামকা প্রতিষ্ঠা করেছে। গামকা জিসিসি নির্বাহী বোর্ডের বিধিমালা অনুসারে সকল কার্যক্রম করে থাকে এমনকি মেডিকেল ফি ও তাদের অনুমোদন সাপেক্ষে গ্রহন করা হয়। নির্বাহী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা বাবদ একজন কর্র্মীর মেডিকেল টেস্ট পাচহাজার তিনশ’ টাকা নির্ধারণ করা আছে। স¤প্রতি বনানীর উইনস্টোন নামে গামকা বহির্ভুত একটি প্রতিষ্ঠান কুয়েতগামী হাজার হাজার কর্মীদের কাছ থেকে প্রতিটি মেডিকেলের বিপরীতে (১৩,৫০০) তেরহাজার পাঁচশ’ টাকা হাতিয়ে নেয়। উইনস্টোনের সঙ্গে গামকার সম্পৃক্ততা এমনকি গামকাই এটি ভিন্ন নামে পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে যা’সঠিক নয়। আমরা পরিস্কার করে বলতে চাই উইনস্টোনের সঙ্গে গামকার কোন সম্পর্ক নেই।এ বিষয়ে আমরা ঢাকায় কুয়েত দূতাবাসকেও জানিয়েছি। গত সোমবার অনিয়মের দায়ে উইনস্টোন সিলগালা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মনিটরিং সেল। এরপরও অনেকে আমাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। আমরা এই পদক্ষেপ কে সাধুবাদ জানাই, বলেন গামকার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ফিলিপাইনসহ কয়েকটি দেশে জঙ্গী অর্থায়নের অভিযোগে সে দেশের সরকার উইনস্টোন নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ প্রতিষ্ঠানটি গেল দুইমাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোন প্রক্রিয়ায় কিভাবে, কাদের টাকা পাঠিয়েছে সেটিও খতিয়ে দেখা উচিত বলে দেশপ্রেমিক মানুষ হিসেবে আমরা মনে করি, যোগ করেন মিঃ বিশ্বাস জাহাঙ্গীর আলম।

মন্তব্যসমূহ