সবার ব্যবসা করার জন্য আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ



১১ নভেম্বর আটাব নির্বাচন

 ঢাকা:  আসছে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ট্রাভেলস ব্যবসায়ীদের সংগঠন আটাবের ২০১৭-১৯ সালের নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন।  প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায়।
রাজধানীর পল্টনে এক রেস্তোরায় নির্বাচনে অংশ নেয়া একটি প্যানেলের প্রচারণা অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজন ট্রাভেলস ব্যবসায়ী  আলোচনা করছিলেন এ ব্যবসার বর্তমান হালচাল নিয়ে। তাদের কথা থেকে উঠে আসে এখনএই ব্যবসা একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। কোটি কোটি টাকা লগ্নি করে ব্যবসায়ীদের বড় একটি অংশ পথে বসার পথে।  তাদের অভিযোগ আটাবের বর্তমান কমিটির সভাপতিসহ গুটি কয়েক ব্যাক্তির কারণে সংগঠনটি অকার্যকর ও অগণতান্ত্রিক হয়ে পড়েছে।  ব্যবসা করতে পারছে না বেশিরভাগ ব্যবসায়ী।

. আব্দুল্লাহ আল নাসের
চেয়ারম্যান, প্রচার কমিটি, আটাব গণতান্ত্রিক
সচেতন পরিষদ
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা আটাবের নতুন ও সৎ নেতৃত্বের কোন বিকল্প দেখছেন না। এ জন্য আসন্ন আটাব নির্বাচনে তারা ভরসা রাখছেন স্বনামধন্য ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মনছুর আহমেদ কালামের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের উপর।

আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্রচার কমিটির চেয়ারম্যান . আব্দুল্লাহ আল নাসের বলেন তাদের পূর্ণাঙ্গ প্যানেলকে বিজয়ী করতে ট্রাভেলস ব্যবসায়ীদের ভোট দিতে হবে ১ থেকে ২৯ নম্বর ব্যালোটে। তিনি বলেন তাদের প্যানেলের পক্ষে ট্রাভেলস ব্যবসায়ীদের যে সমর্থন তারা লক্ষ্য করছেন তাতে এই প্যানেলের নিরঙ্কশ বিজয় হবে।

নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ে নির্বাচনী  মাঠে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের বিপরীতে রয়েছেন বর্তমান সভাপতি, , এস. এন মুঞ্জুর মোর্শেদের (মাহাবুব)আটাব গণতান্ত্রিনক  ঐক্য ফ্রন্ট  যারা বিরুদ্ধেই মূলত ট্রাভেলস ব্যবসাকে সিন্ডিকেট নির্ভর করার অভিযোগ। আটাবকে স্বেচ্ছাচারী শুধুমাত্র গুটি কয়েক ব্যাক্তির লাভের প্রতিষ্ঠানে পরিণত করেছেন বর্তমান সভাপতি। প্রায় তিনহাজার ট্রাভেলস ব্যবসায়ীকে পথে বসিয়ে ব্যবসা করছেন বর্তমান সভাপতি ও তার মদদপুষ্ট গুটি কয়েক ব্যাক্তি, বলেন মি: নাসের। সব ট্রাভেলস ব্যবসায়ীর প্রতি আহ্বান থাকবে নিজেদের স্বার্থে  ভোট কেন্দ্রে উপস্থিত আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের যোগ্য প্যানেলকেই রায় দিয়ে জয়যুক্ত করবেন, যোগ করেন মি: নাসের। বিস্তারিত দেখুন নীচের ভিডিওতে:






মন্তব্যসমূহ