বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রণোদনার সুপারিশ



ঢাকাঃ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রণোদনা দেয়ার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ন সভায় সভাপতিত্ব করেন। কমিটি সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিন এবং মাহমুদ উস সামাদ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বি.এসসি যোগদান করেন।  
বৈঠকে বিগত সভার গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বোয়েসেল কর্তৃক জনশক্তি পেরণের মাধ্যমে অর্জিত অর্থ সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূমিকা এবং রেমিটেন্স বৃদ্ধি ও বিদেশে জনশক্তি প্রেরণের লক্ষ্যে দশ বা বিশ বছর মেয়াদী পরিকল্পনার অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্যসমূহ