তামান্না ইশরাত: স্বাধীনতা লাভের ৪৭ বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি)
শ্রেণি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশকে
উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।এর মধ্য দিয়ে স্বাধীন
বাংলাদেশের স্বপ্ন যাত্রায় অর্জিত হলো আরও একটি গর্বের পালক। বিশ্লেষকরা বলছেন, এমন স্বীকৃতি বাংলাদেশের আগামীর পথ
চলাকে করবে আরও সুগম।এই স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্খানকে করলো আরো শক্তিশালী।
জাতিসংঘের
ওয়েবসাইটে এলডিসি থেকে উত্তরণ বিষয়ে এক ঘোষণায় বাংলাদেশের এ যোগ্যতা অর্জনের তথ্য
প্রকাশিত হয়। ১৫ মার্চ প্রকাশিত ওই তথ্যে দেখা যায়, বাংলাদেশ প্রথমবারের মতো এই যোগ্যতা অর্জন করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে
উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। তবে তার জন্য দুই মেয়াদে (২০১৮ ও ২০২১ সাল) এই অর্জন ধরে রাখতে হবে।
জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক
কাউন্সিলের মানদণ্ডে উন্নয়নশীল দেশে উন্নীত হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২শ ৩০
ডলার। বাংলাদেশের সেখানে রয়েছে ১২শ ৭১ ডলার।
মানবসম্পদ সূচকে প্রয়োজন ৬৬ বা এর বেশি। বাংলাদেশ সেখানে অর্জন করেছে ৭২ দশমিক ৯। এছাড়া অর্থনৈতিক
ভঙ্গুরতা সূচকে হতে হবে
৩২ বা এর কম। সেখানে বাংলাদেশের আছে ২৪ দশমিক ৮ শতাংশ।
সব মিলিয়ে এমন একটি অর্জনের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে লাল সবুজের দেশ, বাংলাদেশ।
সব মিলিয়ে এমন একটি অর্জনের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে লাল সবুজের দেশ, বাংলাদেশ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন