মধ্যপ্রাচ্যের খাবার স্বাদ নিয়ে হারফি এখন বাংলাদেশে

বনানীতে হারফির দ্বিতীয় শাখা উদ্বোধনের পর গ্রীণল্যান্ড গ্রুপের চেয়ারম্যানসহ অনান্য কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত
ঢাকা: ভিন্ন স্বাদের দেশি কিংবা বিদেশি খাবার বরাবরই পছন্দ সবার। এতোদিন ধরে দেশে বসেই পাওয়া যাচ্ছিল ভারতীয়, কোরিয়ান, চাইনিজ কিংবা পাশ্চ্যাতের বিভিন্ন ধরণের খাবার। তবে পাওয়া যাচ্ছিল না মধ্যপ্রচ্যের খাবার।
সেই অপেক্ষার পালা শেষ। এখন দেশেই পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার হারফিতে। ভোজন রসিকদের জন্য শতভাগ হালাল খাবারের সৌদি ভিত্তিক ব্র্যান্ড হারফি বাংলাদেশে নিয়ে এসেছে গ্রীণল্যান্ড গ্রুপ।
সম্প্রতি গুলশান-১ এ পুলিশ প্লাজার বিপরীতে হারফির প্রথম শাখার পর বনানীর ১১ নম্বর রোডে চালু হয়েছে রেস্টুরেন্টির দ্বিতীয় শাখা। উদ্ধোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি।

হারফির প্রায় দুইশো ধরণের খাবারের আইটেমের মধ্য ২৪টির মতো আইটেম নিয়ে ঢাকায় চালু হয়েছে রেস্টুরেন্টির দুটি শাখা। 

আব্দুল হাই, চেয়ারম্যান, গ্রীণল্যান্ড গ্রুপ
গ্রীণল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, দেশে বসেই যাতে মানুষ মধ্যপ্রচ্যের খাবারের স্বাদ নিতে পারে সে লক্ষে আমরাই প্রথম হারফির মতো রেস্টুরেন্ট বাংলাদেশে প্রথম চালু করলাম।

পর্যায়ক্রমে সারাদেশে আমাদের এই রেস্টুরেন্টির আরো শাখা খোলার পরিকলাপনা আছে। বাড়বে মধ্যপ্রচ্যের বিভিন্ন ধরণের খাবারের আইটেমও, যোগ করেন মি. হাই।

হারফির খাবারের কাচামাল সরাসরি সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। যা শতভাগ
হালাল। খাবারের স্বাদ ও মান বিশ্বের বিভিন্ন প্রান্তে হারফির যে মান রয়েছে সে মানের।খাবারের দাম ও নাগালের মধ্যে। ফেসবুকে হারফি বিডি লিখেও যে কেউ এর খাবারের সম্পর্কে ধারণা পেতে পারেন। যারা মধ্যপ্রাচ্যের খাবারের স্বাদ নিতে চান তারা চলে আসতে পারেন বনানীর ১১নম্বর রোড কিংবা গুলশান- ১ এ পুলিশ প্লাজার বিপরীতে হারফিতে। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকছে হারফি।






মন্তব্যসমূহ