হজের সময় অতিরিক্ত বিমান ভাড়া প্রত্যাহারের দাবি



 এবার হজের সময় হজযাত্রীদের আসা-যাওয়া বাবদ বিমান ভাড়া গত বছরের চেয়ে আরো বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে একলাখ ৩৮ হাজার টাকা। যা সাধারণ সময়ের চেয়ে তিনগুণেরও বেশি। যাত্রী পরিবহনের সুযোগ এবারও দেয়া হয়ছে বিমান ও সৌদি মাত্র এই দুটি এয়ার লাইন্সকে। বিষয়টিকে অযৌক্তিক ও হজযাত্রীদের সঙ্গে চরম অন্যায় উল্লেখ করে দ্রুত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী ও এয়ারবন্ড ট্রাভেলেসের ব্যবস্থাপনা পরিচালক মোশতাক আহমেদ


ঢাকা: হজযাত্রীদের বিমান ভাড়া সাধারণ যাত্রীর তুলনায় তিন গুণেরও বেশি বাড়ানোর প্রতিবাদ জানিয়ে মি. মোশতাক আহমেদ বলেন, বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা সাধারণ যাত্রীর বিমান ভাড়া ৩৬ হাজার থেকে ৪০ হাজার টাকা আর ওমরার যাত্রীর যাওয়া-আসার বিমান ভাড়া ৪৯ হাজার থেকে ৫২ হাজার টাকা অথচ এবারের হজে বিমান ভাড়া তিন গুণেরও বেশি বাড়িয়ে লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এটা অযৌক্তিক অন্যায়
তিনি হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ টাকার নীচে রাখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি বা ভ্যাট প্রয়োগের অজুহাতে যদি হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধি করা হয়, তাহলে সাধারণ যাত্রী ওমরাহ যাত্রীদের ক্ষেত্রে বিমান ভাড়া বৃদ্ধি করা হয়নি কেন- এটাই আমার প্রশ্ন এতে প্রতীয়মান হয়, হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক বিমান কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়ে সঠিক তথ্য সরবরাহ করেনি, এটা আমাদের বিশ্বাস,যোগ করেন মি. মোশতাক।
মোশতাক আহমেদ

হজযাত্রীরা কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সারাবছরের লোকসান আর হজের সময় সৌদি এয়ার লাইন্সকে অধিক লাভের সুযোগ করের দেয়ার জন্য কিনা সে প্রশ্নও রাখেন তিনি।
এই ভাড়া সহজেই এক লাখ টাকার নীচে রাখা সম্ভব। যদি হজযাত্রী পরিবহনের সুযোগ শুধু দুটি এয়ার লাইন্সকে না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখা যায়। এতে ভাড়া যেমন কমবে, তেমনি হজযাত্রীদের হজের একমাস আগে সৌদি আরব গিয়ে বসে থাকতে হবে না। এতে সময়ও বাচবে, খরচও কমবে।

বিমান হজের সময় হজ যাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট ফাকা আসার কথা বলে। এটা বিমানের দুর্বলতা। আর আমাদের জাতীয় পতাকাবাহী সংস্থা হওয়ায় সেটি মেনে নিলে বিমান ভাড়া দ্রিগুণ হয়ে ৮০ থেকে বড়জোর ৯০ হাজার হতে পারে। অন্যদিকে দেখেন বিমানের এই দুর্বলতার কারণে সৌদি এয়ার লাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করেও সাড়ে তিনগূণ ভাড়া নিচ্ছে। এতো দেশ থেকে কত টাকা চলে যাচ্ছে লক্ষ্য করুন, যোগ করেন মি. মোশতাক আহমেদ। সবমিলিয়ে জোর দাবি  বিমান ভাড়া কমানো হোক, হজের সময় থার্ড ক্যারিয়ার চালু করা হোক।

মন্তব্যসমূহ